1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম’ ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার লিকেজ: তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৩৯ দুই মাসের বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদরাসা শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী খুচরার অভাবে ৮০ পয়সা বেশি দিয়ে সিগারেট কিনতে হচ্ছে সিলেটে পৌঁছালো কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিদায়, জয় মরক্কোর ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৭১৯, উদ্ধারে ভরসা কেবলই ভাগ্য!

সেপ্টেম্বরের শেষদিকে লোডশেডিং থাকবে না, আশা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

  • আপডেট টাইম :: রবিবার, ১৪ আগস্ট, ২০২২

ঢাকা: জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে সারা দেশে সিডিউল অনুযায়ী লোডশেডিং হচ্ছে। সেপ্টেম্বরের শেষদিকে এই লোডশেডিং থেকে বেরিয়ে আসা যাবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি বলেছেন, ‘আমি আশাবাদী, আগামী মাসের শেষদিকে আমরা পুরোপুরি লোডশেডিং থেকে বেরিয়ে আসতে পারব।’

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমতে থাকলে বাংলাদেশেও দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। এজন্য তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।

রোববার (১৪ আগস্ট) বিদ্যুৎ ভবনের বিজয় হলে ‘বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা: অস্থির বিশ্ববাজার’ শীর্ষক সেমিনারে তিনি এ আহ্বান জানান। ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) এ সেমিনারের আয়োজন করে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেছেন, ‘আমরা সমন্বয় করেছি। আমরা কিন্তু তেলের দাম বৃদ্ধির দিকে যাইনি। আমি মনে করি, এই পরিস্থিতিতে আমাদের কয়েকবারই সমন্বয় করতে হবে। সেই সমন্বয়টা কী? যদি তেলের দাম আরও কমতে থাকে, অবশ্যই আমরা সমন্বয় করব।’

তিনি বলেন, ‘কে চায় জ্বালানির দাম বৃদ্ধি করে জনজীবন অতিষ্ঠ করতে? কেউ চায় না। জনগণের বাইরে কেউ না। এখানে যারা বসে আছেন, কেউ কি জনগণের বাইরে? কেউ না। সবাইকে খাদ্য কিনে খেতে হয়, সবাইকে পয়সা খরচ করতে হয়। এ কারণে কেউ চায় না, একটা বিশেষ পরিস্থিতিতে এসে কারো পকেট ভারী হোক, কেউ চায় না।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা কঠিনভাবে বিশ্ব পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। মূল্য সমন্বয় কিন্তু খুব বেশিদিন হয়নি। আমি সবাইকে বলব, এক-দুইটা মাস আপনারা অন্তত ধৈর্য ধরুন। আপনারা ধৈর্য ধরুন, একটু সহনীয় হউন। আমরা আশাবাদী তেলের মূল্য যদি কমতে আরম্ভ করে অবশ্যই এটাকে আমরা একটা ভালো সমন্বয় করে নিচে নিয়ে আসতে পারব, এটা নিয়ে আমি আশাবাদী।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com