1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ প্রস্তাবিত বাজেটে যেসব পণ্য-সেবার দাম বাড়তে পারে, কমতে পারে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ব্রিজের গোড়ায় ‘মরণফাঁদ’, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ ৩০ বছর পর কবর থেকে তোলা হচ্ছে সালমান শাহ’র মরদেহ কেন বৃহস্পতিবারই বাজেট পেশ করা হয়? বিশ্বকাপ জিতেছিলেন যে মাঠে, সেখানেই পেলে-ম্যারাডোনাকে রাজকীয় শ্রদ্ধা বান্দরবান হাসপাতালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

করোনায় আক্রান্ত হওয়ার নতুন আরেক লক্ষণ চিহ্নিত

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ মার্চ, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার যেসব লক্ষণ এতোদিন ধরে বলা হচ্ছিল; তার সঙ্গে এবার আরও একটি লক্ষণ যোগ হয়েছে। ঘ্রাণশক্তি লোপ পাওয়ার এই লক্ষণেও চেনা যাবে করোনায় আক্রান্তকে।

ফ্রান্সের স্বাস্থ্য কর্তৃপক্ষ সম্ভাব্য নতুন এই লক্ষণের কথা জানিয়েছে বলে রোববার বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, সর্দি, হাঁচি-কাশি, জ্বর, শ্বাসকষ্ট, শরীরে ব্যথা ছাড়াও করোনায় আক্রান্তরা ঘ্রাণশক্তিহীন হয়ে পড়েন। কোনও বস্তুর ঘ্রাণ পান না তারা। তবে ব্যাপারটি এখনও পুরোপুরি নিশ্চিত নয়।

ফ্রান্সের স্বাস্থ্য সেবার প্রধান জেরোমি সালমন বলেন, যাদের নাক বন্ধ নয় বা এ রকম কোনও রোগ নেই কিন্তু হঠাৎ করে কিছুর ঘ্রাণ পাচ্ছে না, তারা এই ভাইরাসে সংক্রমিত হয়ে থাকতে পারেন।

তিনি বলেন, বিশ্বজুড়ে ব্যাপকহারে করোনায় আক্রান্ত হওয়ার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে আক্রান্ত অনেকের অন্যসব লক্ষণ নেই কিন্তু তারা ঘ্রাণশক্তি হারাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com