1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির

করোনাভাইরাস মোকাবিলায় সৌদি আরবে কারফিউ

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ মার্চ, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মোকাবিলায় কারফিউ জারি করেছে সৌদি আরব।  সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত ‘প্রতিদিনভিত্তিক’ এ কারফিউ কার্যকর হবে সোমবার (২৩ মার্চ) থেকে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ’র বরাতে এ সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

খবরে বলা হয়েছে, সৌদি আরবের রাজা সালমান বিন আবদুলআজিজ আল-সৌদের সরাসরি নির্দেশে এ কারফিউ জারি করা হয়েছে। আগামী ২১ দিনের জন্য এ কারফিউ সোমবার সন্ধ্যা থেকে কার্যকর হবে।

তবে নিরাপত্তা, স্বাস্থ্য, পানি, বিদ্যুৎ, সংবাদমাধ্যমের মতো জরুরি সেবাগুলো কারফিউ সিদ্ধান্তের আওতাভুক্ত নয় বলেও জানিয়েছে এসপিএ।

এর আগে গত শুক্রবার (২০ মার্চ) সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট ও বাস-ট্রেন-ট্যাক্সি চলাচল বন্ধ ঘোষণা করে সৌদি আরব। যা ২১ মার্চ (শনিবার) থেকে পরবর্তী ১৪ দিনের জন্য কার্যকর হয়েছে।

সৌদি আরবে শেষ খবর পাওয়া পর্যন্ত পাঁচশ ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে কোনো মৃত্যুর খবর নেই।

চীনের উহান থেকে বিশ্বের ১৮৮ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪ হাজার ছয়শ ৪৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা তিন লাখ ৩৭ হাজার জনের বেশি। আর সুস্থ হয়েছেন ৯৮ জনের বেশি মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com