1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

ঢামেকসহ গুরুত্বপূর্ণ হাসপাতালে করোনা পরীক্ষাগার স্থাপন

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ মার্চ, ২০২০

ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সহ দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ হাসপাতালে করোনা পরীক্ষাগার স্থাপন করা হবে।

সোমবার দুপুরে (২৩ মার্চ) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তিনি বলেন, আমাদের ল্যাব আছে। করোনা পরীক্ষার মেশিন আনার জন্য আমরা গত তিন মাস আগ থেক প্ল্যান করে রেখেছিলাম। এ মেশিনগুলো আমরা গত সপ্তাহে পেয়েছি।  ল্যাবে এ মেশিনগুলো বসাতে কিছুটা সময় লাগবে।  সেজন্য আরো ১০ থেকে ১২ দিন সময় লাগবে।

তিনি বলেন, আমরা কিন্তু বসে নেই। আমরা প্রায় এ পর্যন্ত ২৫০ টেস্ট করিয়েছি।

মন্ত্রী বলেন, আমরা ৫০ হাজার টেস্টের ব্যবস্থা নিয়েছি।  ৫০ হাজার  কিটসের অর্ডার দিয়েছি সেগুলো চলে আসছে এবং বিদ্যুৎ মন্ত্রণালয় আরো ৫০ হাজার কিটস দিচ্ছে। ফলে আমাদের কাছে কি আছে এখন ১ লাখের কিটস আছে।

তিনি বলেন, অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে  ভালো আছে।  আমাদের তো চেষ্টা করতে হবে এই বাইরের যেন ছড়িয়ে না পড়ে ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com