1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

সীমিত আকারে সরকারি অফিস চলবে

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ মার্চ, ২০২০

ঢাকা: করোনাভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।  এই ১০ দিন সরকারি ও বেসরকারি সব অফিস বন্ধ থাকবে।

তবে সরকারি ছুটির সময়ে সীমিত আকারে সরকারি অফিস চলবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (২৩ মার্চ) সচিবালয়ে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সচিব বলেন, সবার সঙ্গে আলোচনা করে করোনাভাইরাসের উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী মোট দশটি নির্দেশনা দিয়েছেন।  তার মধ্যে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সীমিত আকারে সরকারি অফিস চলবে।  কর্মকর্তা কর্মচারীরা এ সময় অনলাইনে নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করবেন এবং অফিস কার্যক্রম করবেন।  তবে সরকারি অফিসসমূহের মধ্যে যাদের প্রয়োজন হবে, তারা অফিস খোলা রাখবেন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বাস্থ্য সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com