1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

বেনাপোলে আটকা ১৫০ কাশ্মিরি শিক্ষার্থী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০

যশোর : ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশে অধ‌্যয়নরত কাশ্মিরের ১৫০ জন শিক্ষার্থী বেনাপোল চেকপোস্টে আটকা পড়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে ভারতে যাওয়ার জন‌্য তারা বেনাপোলে এসেছিলেন।

বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় এ দেশে অধ্যয়নরত ভারতীয় কাশ্মিরের শিক্ষার্থীরা দেশে ফেরার জন্য বেনাপোল চেকপোস্টে আসেন। কিন্তু ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষকে জানিয়েছে যে, ওসব শিক্ষার্থীকে ভারতে ঢুকতে দেওয়া হবে না।

আটকে পড়া শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা সবাই ভারতের নাগরিক। বাংলাদেশের বিভিন্ন মেডিক‌্যাল কলেজে পড়ছেন তারা। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় কাশ্মিরে ফেরার জন‌্য বেনাপোলে আসেন। কিন্তু কী কারণে তাদেরকে ভারতে ঢুকতে দেওয়া হচ্ছে না, তা তারা জানেন না।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহসান হাবীব ভারতীয় নাগরিকদের আটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com