1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

বান্দরবানে খাদ্যশস্যের ট্রাক উল্টে বিজিবি জোয়ান নিহত

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ মার্চ, ২০২০

বান্দরবান : বান্দরবানে খাদ্য শস্য বোঝাই একটি ট্রাক উল্টে এক বিজিবি জোয়ান নিহত হয়েছে। বুধবার সকালে শহরের মানুরটেক এলাকায় এ ঘটনা ঘটে। এসময় আরো ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত বিজিবি জোয়ানের নাম মো. আল-আমিন (৩৪)। তিনি বিজিবির বড় কল ৪৫ ব্যাটালিয়নের সৈনিক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে খাদ্যশস্য বোঝাই বিআরটিসির একটি ট্রাকে করে বিজিবির সদস্যরা বান্দরবান আসছিল এসময় মানুরটেক এলাকায় এলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।পরে খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাইতুল ইজ্জত বিজিবি হাসপাতালে নেয়ার পথে সৈনিক আল আমিন মারা যায়। আহতরা হলেন- রাজনগর বিজিবি ৩৭ ব্যাটালিয়নের ল্যান্স নায়েক সাইফুল ইসলাম, ছোট হরিণা বিজিবি ১২ ব্যাটেলিয়নের সৈনিক মো. আসাদুজ্জামান ও জমিরুল ইসলাম, রাঙ্গামাটি সেক্টরের সৈনিক মো. এখলাছ।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, ভোর সাড়ে ৬টার দিকে বিজিবি সদস্যরা বাইতুল ইজ্জত বিজিবি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বিআরটিসি’র একটি খাদ্য বোঝাই ট্রাকে করে বান্দরবান আসছিল। পথে কসাই পাড়া এলাকায় এটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তারা গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে বিজিবি হাসপাতালে প্রেরন করা হয়।

– এন এ জাকির

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com