1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

করোনা প্রতিরোধে নিয়োজিত চিকিৎসকদের বীরের মর্যাদা দিতে রুল

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ মার্চ, ২০২০

ঢাকা: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবায় নিয়োজিত ডাক্তারসহ সংশ্লিষ্টদের কেন জাতীয় বীরের মর্যাদা দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বুধবার (২৫ মার্চ) বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা আদালতের রুল জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বাংলাদেশে এ পর্যন্ত ৩৯ জন আক্রান্ত হয়েছেন। দেশে এ ভাইরাসে প্রাণ গেছে পাঁচজনের। আক্রান্তদের মধ্যে তিনজন চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মী বলে জানিয়েছে আইইডিসিআর।

এ রোগে আক্রান্তদের চিকিৎসা দেয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদেরও আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। এ ঝুঁকি নিয়েও বিশ্বব্যাপী আক্রান্ত রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। এতে প্রশংসিত হলেও বিশ্বব্যাপী অনেক চিকিৎসক ও নার্সের প্রাণ গেছে।

এ ভাইরাসে বিশ্বব্যাপী এখন ৪ লাখ ২৫ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। প্রাণ গেছে ১৮ হাজার ৯৪৪ জনের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com