1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

চট্টগ্রামে করোনা পরীক্ষা শুরু, তবে ফলাফল জানাবে আইইডিসিআর

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০

চট্টগ্রামে : রাজধানী ঢাকার পর চট্টগ্রামের বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) নিজস্ব ল্যাবরেটরিতে করোনাভাইরাস পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে এ পরীক্ষা শুরু হয়।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছে, করোনা পরীক্ষার এ ফলাফল চট্টগ্রামে নয়, বরং সমন্বিতভাবে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ব্রিফিংয়ে ঘোষণা করা হবে।

বিআইটিআইডি সূত্রে জানা গেছে, আজ করোনা শনাক্তকরণ কিট পাওয়ার পর তিনটি নমুনা পরীক্ষা করেছেন তারা। এ সব নমুনা গতকাল বিকেল পর্যন্ত সংগ্রহ করা হয়। আগে ব্যক্তিগত উদ্যোগে ফ্রান্স থেকে সংগ্রহ করা কিটে চট্টগ্রাম থেকে ১৫টি নমুনা ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে ১৪ জনের রিপোর্ট নেগেটিভ পাওয়া যায়, বাকি একজনের রিপোর্ট এখনও হাতে আসেনি।

চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি মিয়া বলেন, ‘আজ থেকে সীতাকুণ্ডের বিআইটিআইডির নিজস্ব ল্যাবরেটরিতে করোনা পরীক্ষা শুরু হয়েছে। তবে এর ফলাফল জানাবে আইইডিসিআর। চট্টগ্রাম থেকে কোনো রিপোর্ট প্রকাশ হবে না।’

বিআইটিআইডির মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক শাকিল আহমদ বলেন, ‘সকালে ঢাকা থেকে করোনা শনাক্তকরণ কিট আমাদের হাতে পৌঁছেছে। এর আগে আমরা ফ্রান্স থেকে সংগ্রহ করা কিটে পরীক্ষা করছিলাম। নতুন করে আজ তিনটি স্যাম্পল টেস্ট করা হয়েছে। এ নিয়ে চট্টগ্রামের মোট ১৮টি স্যাম্পল টেস্ট হলো।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com