1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে

একজোট হয়ে লড়াইয়ের প্রত্যয় চীন-যুক্তরাষ্ট্রের

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ মার্চ, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : চীনে করোনাভাইরাসের উত্পত্তি হলেও এখন তা ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। তিন মাসের ব্যবধানে ভাইরাসের সংক্রমণও অনেক কমিয়ে এনেছে চীন। কিন্তু ইউরোপ ও আমেরিকায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা। প্রায় দুইশটি দেশ সংক্রমিত হয়েছে। পুরো বিশ্বের শত্রু একটাই- করোনাভাইরাস। এই ভাইরাসের বিরুদ্ধে এবার একজোট হয়ে লড়াইয়ের আশ্বাস দিয়েছে বিশ্বের দুই পরাশক্তি চীন ও যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর চীনা প্রেসিডেন্ট শি জিনপিং জানান, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে একজোট হতে চায় দুই দেশ। ট্রাম্পকে শি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চীন তাদের সব তথ্য ও অভিজ্ঞতা ভাগাভাগি করতে চায়।

ফোনালাপ শেষে ট্রাম্প টুইটারে লিখেছেন, দুই নেতা একসঙ্গে কাজ করবেন। তার টুইট, ‘চীন প্রেসিডেন্ট শির সঙ্গে খুব ভালো আলাপ হয়েছে। আমাদের পৃথিবীর অনেক অংশে থাবা বসানো করোনাভাইরাস নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ ভাইরাস সম্পর্কে অনেক ভালো জানে চীন, তারা এটা মোকাবিলা করেছে। আমরা একসঙ্গে কাজ করছি। অনেক শ্রদ্ধা রইলো।’

করোনা সংক্রমণ বিস্তারে সবচেয়ে খারাপ অবস্থায় আছে যুক্তরাষ্ট্র, তারা ছাড়িয়ে গেছে ইতালিকে। দেশটিতে শেষ খবর পাওয়া পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮৫ হাজারের বেশি। ইতালিতে সে সংখ‌্যা ৮০ হাজার ৫৮৯ জন।

বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত মারা গেছেন ২৪ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন সোয়া পাঁচ লাখের বেশি মানুষ। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় সোয়া এক লাখ মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com