1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

ফিফা র‌্যাংকিংয়ে ৭ ধাপ এগোলো সাফজয়ী বাংলাদেশের মেয়েরা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২

স্পোটর্স ডেস্ক : ফিফা র‌্যাংকিংয়ে ৭ ধাপ উন্নতি হয়েছে সাফ চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ নারী ফুটবল দলের। বৃহস্পতিবার ফিফা সর্বশেষ র‌্যাংকিং ঘোষণা করেছে। সেখানে সাবিনা-কৃষ্ণারা আছে ১৪০তম স্থানে।

এর আগে ৫ আগস্ট ঘোষিত র‌্যাংকিংয়ে বাংলাদেশ ছিল ১৪৭ নম্বরে। চলতি বছরে এটিই বাংলাদেশের মেয়েদের সর্বোচ্চ ফিফা র‌্যাংকিং। গত বছর ১০ ডিসেম্বর ঘোষিত র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৪৩ নম্বরে। এরপর এ বছরের প্রথম র‌্যাংকিং ঘোষণা হয়েছিল ২৫ মার্চ। তখন বাংলাদেশের অবস্থান ছিল ১৪৫ নম্বরে। জুনে ছিল ১৪৬ নম্বরে।

বাংলাদেশ নারী ফুটবল দল সেপ্টেম্বরে নেপালে কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ চ্যম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ ফাইনালে ৩-১ গোলে হারিয়েছিল স্বাগতিক নেপালকে। ইতিহাসগড়া শিরোপা জয়ের পরই বাংলাদেশ এক লাফে ৭ ধাপ এগিয়ে গেলো ফিফা র‌্যাংকিংয়ে।

সাফের সেমিফাইনালে নেপালের কাছে হেরে বিদায় নেওয়া ভারতের অবনতি হয়েছে ৩ ধাপ। তারা ৫৮ থেকে এবং ৬১তম অবস্থানে। নারীদের ফিফা র‌্যাংকিংয়ে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে নেপাল ১০৩, শ্রীলঙ্কা ১৫৫, মালদ্বীপ ১৫৯, পাকিস্তান ১৬০ এবং ভুটান আছে ১৭৭ নম্বরে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com