1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

গফরগাঁওয়ে ধর্ষণের পর খুন করে জামাতে নামাজ পড়ান ধর্ষক

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ মার্চ, ২০২০

ময়মনসিংহ : ময়মনসিংহের গফরগাঁওয়ে পাড়াভরট গ্রামের কিশোরী তাকমীন হত্যার তিনদিন পর মোবাইল কল লিস্টের সূত্র ধরে এ খুনের সঙ্গে জড়িত সন্দেহে এক মাদ্রাসা ছাত্রকে আটক করেছে পুলিশ। তাঁর নাম মাহফুজ ওরফে ইছামুদ্দিন (১৮)।

মাহফুজ উপজেলার রাওনা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। উপজেলার পাড়াভরট গ্রামের জামিয়া আরাবিয়া কাসেমুল উলুম কওমী মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্র তিনি।

তাকমীনের পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, আঠারদানা জামে মসজিদের মোয়াজ্জিন ও পাড়াভরট গ্রামের জামিয়া আরাবিয়া কাসেমুল উলুম কওমী মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্র আশিকুল হকের সঙ্গে পাড়াভরট গ্রামের আব্দুল মতিনের মেয়ে তাকমীনের (১৬) প্রেমের সম্পর্ক ছিল। আশিকুল নান্দাইল উপজেলার তারাপাশা গ্রামের আইনাল হকের ছেলে।

তাকমীন বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী সোমবার দিবাগত রাত তিনটার দিকে আশিকুল মোবাইল ফোন করে পালিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে আঠারদানা জামে মসজিদের কাছে তাকমীনকে ডেকে নেন।

এসময় সেখানে আগে থেকেই ওঁত পেতে ছিলেন আশিকুলের বন্ধু মাহফুজ ও একই মাদ্রাসার ছাত্র নান্দাইল উপজেলার তারাপাশা গ্রামের সাইদুলের ছেলে আরিফ (১৮)। সেখানে যাওয়ার পর আশিকুল তাকমীনকে ধর্ষণ করেন। পরে মাহফুজ ও আরিফ তাকমীনের হাত, পা ও মুখ চেপে ধরে এবং আশিকুল তাঁর মাথার পাগড়ী দিয়ে গলায় ফাঁস দিয়ে খুন করেন।

আশিকুল, মাহফুজ এবং আরিফ তাকমীনের লাশ টেনে, হিঁচড়ে লাশ মসজিদের পাশে একটি জাম গাছের ডালে তাকমীনের ওড়না দিয়ে বেঁধে রাখেন। কিছুক্ষণ পর ফজরের আজান দেয়ার সময় হলে মসজিদের মোয়াজ্জিন আশিকুল আজান দেন।

মুসল্লিরা মসজিদে আসলে ফজরের নামাজের জামাতে আশিকুল ইমামতি করেন। এসময় মুসল্লিদের সাথে মাহফুজ এবং আরিফও নামাজ পড়েন। নামাজ শেষে মুসল্লিরা মসজিদ থেকে বের হওয়ার পর তাকমীনের লাশ একটি জাম গাছের ডালের সঙ্গে বাঁধা অবস্থায় দেখতে পান।

কিশোরীর লাশটি গাছের ডালের সাথে ওড়না দিয়ে গলা বাঁধা ছিল। তাকমীনের পরিধেয় বস্ত্র বিভিন্ন জায়গায় ছেঁড়া ছিল। তাঁর পা মাটিতে ছিল। লাশের সঙ্গে একটি মোবাইল পড়ে ছিল। মুসল্লিরা লাশটি দেখতে পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েলের মাধ্যমে থানা পুলিশকে জানান। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

ময়মনসিংহ সিআইডির ক্রাইম সিন প্রধান মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে সিআইডির একটি বিশেষ টিম এবং গফরগাঁও থানার ওসি অনুকূল সরকারের নেতৃত্বে থানার একটি বিশেষ টিম ঘটনাস্থল মঙ্গলবার সারাদিন ঘিরে রাখেন । মঙ্গলবার বিকেলে তাকমীনের বাবা আব্দুল মতিন বাদী হয়ে গফরগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার সকালে গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আহসান হাবীবের নেতৃত্বে গফরগাঁও থানা পুলিশ মাহফুজকে আটক করে।

আঠারদানা জামে মসজিদের মুসল্লি ও পাড়াভরট গ্রামের খাহে আলী মন্ডল (৬৪) জানান, ঘটনার দিন মঙ্গলবার ফজরের নামাজের আজান দেয়া ছাড়াও ইমামতি করেন মোয়াজ্জিন আশিকুল হক। বুধবার দুপুর থেকে তিনি পলাতক রয়েছেন।

আঠারদানা জামে মসজিদের ইমাম মোজাম্মেল হক (৪৭) জানান, ওই দিন মসজিদে যেতে দেরি হওয়ায় আশিকুল ইমামতি করেন। নামাজ শেষে একটু আঁধার কাটলে মসজিদের মুসল্লিরা মসজিদের কাছে জাম গাছের নীচু ডালে বাঁধা একটি মেয়ের লাশ দেখতে পান।

তাকমীনের ছোট বোন সুমাইয়া (১৩) জানান, তাঁর বোন রাতে তাঁর সঙ্গেই ঘুমিয়ে ছিলেন। গোপনে মোবাইল ফোন ব্যবহার করতেন তাঁর বোন। মোবাইল ফোনটি হয়তো আশিকুলের দেয়া। গফরগাঁও সার্কেলের সহকারী পুলিশ সুপার জানান, এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে আমরা প্রযুক্তি ব্যবহার করছি। জড়িতদের গ্রেফতারের স্বার্থে এখন বাড়তি কিছু বলা যাবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com