1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শপথ নিলেন ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম :: শনিবার, ২২ অক্টোবর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জর্জিয়া মেলোনি। শনিবার তিনি শপথ নেন বলে জানিয়েছে রয়টার্স।

মেলোনির নেতৃত্বাধীন মন্ত্রিসবার বদৌলতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সবচেয়ে কট্টর ডানপন্থি সরকার পেলো ইতালি।

গত মাসের জাতীয় নির্বাচনে জয় পান জাতীয়তাবাদী দল ব্রাদার্সের প্রধান মিসেস মেলোনি। ভোটে তার দলের সঙ্গে জোট বেঁধেছিল সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনির নেতৃত্বাধীন ফোরজা ইতালিয়া এবং মাত্তেও সালভিনির দল লীগ।

চলতি শতাব্দিতে ইতালির ১২তম সরকার হচ্ছে মেলোনির নেতৃত্বাধীন জোট। নতুন সরকারকে বেশ কয়েকটি ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে, বিশেষত বৈশ্বিক মন্দা, ক্রমবর্ধমান জ্বালানি বিল এবং ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে ইউরোপীয় জোট গঠন। ইউক্রেন ইস্যুতে ইতোমধ্যে জোটের মধ্যে দু’রকম সুর শোনা গেছে। গত সপ্তাহে মেলোনি ইউক্রেনের প্রতি তার সমর্থন ব্যক্ত করলেও জোটের আরেক নেতা বারলুসকোনি রাশিয়ার আগ্রাসনের জন্য ইউক্রেনকে দায়ী করেছেন। এছাড়া বারলুসকোনি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে চিঠি ও উপহার বিনিময়ের কথা জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com