1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি

গাজার পুরো স্থল সীমান্তের নিয়ন্ত্রণ দাবি ইসরায়েলের

  • আপডেট টাইম :: শনিবার, ১ জুন, ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক : ফিলাডেলফি করিডর নামে পরিচিত গাজা-মিসর সীমান্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাফার জোন (নিরপেক্ষ জোনাল এলাকা, যা দুই বা ততোধিক ভূমির মধ্যে অবস্থিত) নিয়ন্ত্রণে নিয়েছে। এর অর্থ গাজার পুরো স্থলসীমান্ত নিয়ন্ত্রণ করে নিয়েছে ইসরায়েল। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই তথ্য নিশ্চিত করেছে এবং তাদের এক মুখপাত্র দাবি করেছেন, সেখানে ২০টি সুড়ঙ্গ পাওয়া গেছে, যে পথ দিয়ে অস্ত্র পাচার করে আসছিল হামাস।

তবে মিসরীয় টিভি দেশটির কর্মকর্তার বরাতে বলেছে, ওই সুড়ঙ্গের কথা বলে ইসরায়েল গাজার দক্ষিণের শহর রাফায় তাদের অভিযানকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে।

ইসরায়েলি বাহিনীর গুলিতে মিসরীয় বাহিনীর এক গার্ড নিহত হওয়ার পর দেশটির সঙ্গে ইসরায়েলের উত্তেজনা তুঙ্গে রয়েছে, এর মধ্যেই এমন ঘটনা ঘটল।

গত বুধবার (২৯ মে) আইডিএফ মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছেন, ‘সাম্প্রতিক দিনগুলোতে আইডিএফ সেনারা মিসর ও রাফাহ সীমান্তে ফিলাডেলফি করিডর নিয়ন্ত্রণে নিয়েছে।’ তিনি করিডরটিকে হামাসের জন্য একটি ‘লাইফলাইন’ হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন, ‘করিডরটি দিয়ে হামাস নিয়মিতভাবে গাজা উপত্যকায় অস্ত্র পাচার করে।’তিনি বলেন, সেনারা ওই এলাকায় পাওয়া সুড়ঙ্গগুলো পরীক্ষা করে দেখছে।

হাগারি পরে সাংবাদিকদের সঙ্গে একটি সংবাদ সম্মেলনে বলেন,  আমি নিশ্চিত হয়ে বলতে পারছি না যে সব টানেল মিসরে প্রবেশ করেছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

ফিলাডেলফি করিডর একটি বাফার জোন। এলাকাটি প্রায় ১০০ মিটার (৩৩০ ফুট) প্রশস্ত এবং যা মিসরের সঙ্গে ১৩ কিলোমিটার (৮ মাইল) সীমান্তের গাজা পাশ দিয়ে চলে গেছে।গাজার একমাত্র স্থলসীমান্ত ইসরায়েলের সঙ্গে।

মিসর এর আগে বলেছিল, তারা আন্তঃসীমান্ত টানেল ধ্বংস করেছে। ফলে কোনো অস্ত্র চোরাচালান আর সম্ভব নয় সেখানে। তবে একটি উচ্চ পর্যায়ের মিসরীয় সূত্র আল-কাহেরা নিউজের উদ্ধৃতি দিয়ে ইসরায়েলকে অভিযুক্ত করে বলেছে, ‘ফিলিস্তিনি শহর রাফায় অভিযান চালিয়ে যাওয়া এবং রাজনৈতিক উদ্দেশ্যে যুদ্ধকে দীর্ঘায়িত করার চেষ্টার জন্য এই অভিযোগগুলো করছে ইসরায়েল।’হামাসের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে ইসরায়েলি বাহিনী তিন সপ্তাহ আগে গাজার পাশে রাফাহ ক্রসিং নিয়ন্ত্রণে নিয়েছে।

এর পর থেকে মিসর ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বেড়েছে। চলতি সপ্তাহের শুরুতে রাফাহ সীমান্তবর্তী এলাকায় মিসরীয় ও ইসরায়েলি সেনাদের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনায় এক মিসরীয় সেনা নিহত হয়েছিল।

মিসর ফিলিস্তিনিদের পক্ষে একটি শক্তিশালী সমর্থক দেশ এবং গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও যুদ্ধে ইসরায়েল কর্তৃক হাজার হাজার বেসামরিক হত্যার নিন্দা জানিয়েছে। সংঘাত শুরু হওয়ার পর থেকে গাজাজুড়ে কমপক্ষে ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com