1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

রোনালদোকে কাঁদিয়ে কিংস কাপের চ্যাম্পিয়ন আল হিলাল

  • আপডেট টাইম :: শনিবার, ১ জুন, ২০২৪

স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমে সৌদি প্রো লিগের শিরোপা জিততে পারেনি আল নাসর। আল হিলালের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছে তাদের। কিংস কাপের শিরোপা জিতে প্রতিশোধ নেওয়ার একটা সুযোগ ছিল। কিন্তু ফলাফল একই! কিংস কাপের ফাইনালেও আল নাসরকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে শিরোপা উৎসবে মাতে আল হিলাল।

ম্যাচ শেষ হতেই কান্নায় ভেঙে পড়েন রোনালদো। দু’হাতে মুখ ঢেকে শিশুর মতো কাঁদতে থাকলেন মহাতারকা। সতীর্থদের সান্ত্বনাতেও সেই আবেগে বাঁধ মানল না। শেষ নয় সেখানেই। একটা পর্যায়ে চোখের জলে ভেসেই মাঠ ছেড়ে ডাগআউটে গিয়ে বসেন তিনি। কিন্তু সেখানেও গালে হাত দিয়ে কাঁদতে থাকেন ফুঁপিয়ে।

শুক্রবার (৩১ মে) রাতে অনুষ্ঠিত ম্যাচটি নির্ধারিত ও অতিরিক্ত সময়ে শেষ হয় ১-১ গোলের সমতায়। টাইব্রেকারে রোনালদো গোল করেন ঠিকই। তবে শেষ দুটি শট ঠেকিয়ে আল নাসরকে আরও একবার হতাশায় ডোবান আল হিলাল গোলকিপার ইয়াসিন বোনো।

ম্যাচে আলেকজান্ডার মিত্রোভিচের গোলে সপ্তম মিনিটেই এগিয়ে যায় আল হিলাল। ব্রাজিলিয়ান ম্যালকমের ক্রসে খুব কাছ থেকে হেড করে বল জালে জড়ান সার্বিয়ান এই ফরোয়ার্ড। আল নাসর প্রথম সুযোগ পায় একটি, সেটি রোনালদোর কল্যাণে। তবে তার দুর্দান্ত বাইসাইকেল কিক বাধাগ্রস্ত হয় পোস্টে।

দ্বিতীয়ার্ধের ৫৬তম মিনিটে আল নাসর গোলকিপার ডেভিড ওসপিনা লাল কার্ড দেখায় বিপদ আরও বাড়ে রোনালদোর দলের। ১০ জনের দল নিয়ে লড়াই চালিয়ে যায় তারা। ৮৭তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আল হিলালের আলি আল-বুলায়হি। পরের মিনিটই আয়মান ইয়াহিয়ার গোলে সমতা ফেরায় আল নাস্‌র।

আল নাসরের জন্য সুযোগ হয়ে আসে ৯০তম মিনিটে আল হিলালের ফরাসি ডিফেন্ডার কালিদু কুলিবালির লাল কার্ড। তবে সুযোগটা কাজে লাগাতে পারেনি আল নাসর। ৯ জন নিয়েও অতিরিক্ত সময়ে গোল হজম করেনি আল হিলাল। শেষ পর্যন্ত টাইব্রেকারেও জিতে যায় তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com