1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয়

নকলায় কৃষক ও ইউনিয়ন উদ্যোক্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় মৃত্তিকা নমুনা সংগ্রহ পদ্ধতি, সুষম সার ব্যবহার এবং সরেজমিনে ভেজাল সার চেনার উপায় শীর্ষক দিনব্যাপী কৃষক ও ইউনিয়ন উদ্যোক্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৫ ডিসেম্বর মঙ্গলবার উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের অন্তর্গত ভূরদী গ্রামের ‘ভূরদী কৃষিপণ্য উৎপাদক কল্যাণ সংস্থা’র আয়োজনে মৃত্তিকা গবেষণা এবং গবেষণা সুবিধা জোরদারকরণ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সংস্থার সভাপতি আলহাজ্ব ছাইদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ও প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, আঞ্চলিক গবেষণাগার, জামালপুর-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. নূরুল হুদা আল মামুন।
ইউনিয়ন উদ্যোক্তা খন্দকার জসিম উদ্দিন মিন্টু, ডিপ্লোমা কৃষিবিদ জিয়াউল হক জুয়েল, ভূরদী কৃষিপণ্য উৎপাদক কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোশারফ হোসাইন ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনসহ অন্যান্য সকল সদস্যবৃন্দ (মোট ২৫ জন) এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com