1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলাপাড়া হাসপাতালে র্দীঘদিন পর পুনরায় অপারেশন কার্যক্রম শুরু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় হাসপাতালে র্দীঘ কয়েক বছর পর আবার অপারেশন থিয়েটার চালু হওয়ায় এলাকাবাসীর মাঝে খুশির জোয়ার লক্ষ্য করা গেছে। দীর্ঘ ৫ বছর পর অপারেশন থিয়েটার এর মাধ্যমে সিজার শুরু হয়েছে।

গতকাল (২৫ ডিসেম্বর) বুধবার মধ্যরাতে খুকুমনি নামে একজন প্রসুতির সিজারের মাধ্যমে অনেকদিন পর আবারো চালূ হলো অপারেশন থিয়েটার। সিজারের মাধ্যমে জন্ম নেয়া নবজাতক শিশু ও মা দুজনেই সুস্থ রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ২০১৫ সাল হতে কলাপাড়া হাসপাতালে সিজার করার সকল সরঞ্জামাদি থাকা সত্বেও ডাক্তার সংকটের কারনে অপারেশন থিয়েটার দীর্ঘদিন বন্ধ ছিল। বর্তমান সরকারের উদ্যেগে প্রতি উপজেলায় পর্যাপ্ত ডাক্তার নিয়োগ দেয়ায় সে সংকট এখন অনেকটা কমে গেছে। এখন থেকে কলাপাড়া হাসপাতালে স্বল্প খরচে সিজারসহ যে কোন ধরণের অপারেশন করা হবে বলেও জানা যায়। সিজার হওয়া প্রসুতি মা খুকুমনি জানান, অল্প খরচের মধ্যে সরকারী হাসপাতালে সিজার করতে পেরে আমার পরিবার খুবই খুশি।
কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: জুনায়েদ হোসাইনের তত্ত্বাবধানে অপারেশনটি পরিচালিত হয়। এতে এ্যানেসথেসিয়া দিয়েছেন ডা: মো. শাহিন হাওলাদার (তাহসান) ও সহকারী হিসাবে ছিলেন ডা: মো. আশ্রাফুল ইসলাম।
এ বিষয়ে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স কতৃপক্ষ জানান, হাসপাতালে আবার অপারেশন থিয়েটারটি চালু করায় গরীব রুগীদের অনেক উপকার হবে কারন তাদের পক্ষে প্রাইভেট ক্লিনিকে সিজার করার সামর্থ থাকে না। হাসপাতালে পর্যাপ্ত সরঞ্জামাদি থাকা সত্বেও ডাক্তার সংকটের কারনে এতোদিন অপারেশন সম্ভব হয়নি এখন থেকে কলাপাড়া হাসপাতালে সিজারসহ যে কোন ধরনের অপারেশন নিয়মিত হবে বলেও কর্তৃপক্ষ আশা ব্যক্ত করেন।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com