1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

পটুয়াখালীতে সর্দি-কাশিতে মারা যাওয়ায় বাড়ি লকডাউন

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ মার্চ, ২০২০

পটুয়াখালী : পটুয়াখালীতে সর্দি-কাশিতে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির মেয়ের বাসায় লাল পতাকা টানিয়ে দিয়ে লকডাউন করেছে প্রশাসন। রোববার দুপুর ১২টায় শহরের কালিকাপুর এলাকার বাদবরবাড়ি সংলগ্ন বাড়িতে উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতি এ লকডাউন ঘোষণা করে মৃত ব্যক্তির পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

এসময় সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতি বলেন, মৃত ব্যক্তি শরীরের করোনাভাইরাস থাকার সন্দেহ করায় তার মরদেহ থেকে স্যাম্পল গ্রহণ করে পরীক্ষার জন্য আইইডিসিআর এ পাঠানো হয়েছে। এ রিপোর্ট না আসা পর্যন্ত এ বাড়ি লকডাউন ঘোষণা করা হলো।

সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোস্তাফিজুর রহমান বলেন, এর ব্যতয় ঘটলে তাদেরকে আইনের আওতায় আনা হবে। তবে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে মৃত ব্যক্তি হেপাটাইটিস রোগে আক্রান্ত ছিলেন।

প্রসঙ্গত, শনিবার (২৮ মার্চ) বিকেলে সর্দি- কাশিতে আক্রান্ত হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com