1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

ফখরুল-আব্বাসকে গ্রেপ্তার দেখালো পুলিশ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২

ঢাকা: পুলিশের ওপর হামলার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত ৩টার দিকে মির্জা ফখরুল ও আব্বাসকে আটক করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান বলেন, বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলায় তাদের আদালতে প্রেরণ করা হবে।

হারুন অর রশীদ আরও বলেন, আমরা তাদের দুজনকে প্রথমে আটক বা গ্রেপ্তার করিনি। তাদের সেদিনের ঘটনার ব্যাপারে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ দুজনের সংশ্লিষ্টতা পাওয়া যায়। এ কারণেই তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাগুলোর তদন্তও করছে গোয়েন্দা পুলিশ।

উল্লেখ্য,  বুধবার (৭ ডিসেম্বর) পল্টন কার্যালয়ের সামনে বিএনপি ও পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় একজন নিহতসহ অর্ধশতাধিক আহত হন। বিএনপির নেতাকর্মীসহ প্রায় দুই হাজার জনকে আসামি করে মামলা করে পুলিশ। এসব মামলায় রুহুল কবির রিজভী, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিসহ প্রায় সাড়ে ৪০০ জনকে গ্রেপ্তার করে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com