1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বিএনপির শূন্য আসনে উপ-নির্বাচনের তফসিল ১৮ ডিসেম্বর

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

ঢাকা: বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করার কারণে শূন্য হওয়া আসনগুলোতে উপ-নির্বাচনের তফসিল আগামী রোববার (১৮ ডিসেম্বর) ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর৷

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ঠিক কবে হতে পারে উপ-নির্বাচন, এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, ‘সরকারি ছুটি, পাবলিক পরীক্ষা এবং ধর্মীয় উৎসব আছে কি না, এসব দেখেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।’

তিনি জানান, নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে। সিসি ক্যামেরা স্থাপনের বিষয়েও আলোচনা হবে। উপ-নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে কারা কাজ করবেন, এ বিষয়ে কমিশন সভায় সিদ্ধান্ত হবে।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) আইন সংশোধনে আইন মন্ত্রণালয় ইতিবাচক হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, ‘উভয় পক্ষের মধ্যে এ বিষয়ে আলোচনা চলছে। তারা পরীক্ষা-নিরীক্ষা করছেন। এরপর তারা এ বিষয়ে সন্তোষজনক সিদ্ধান্ত দেবেন।’

আইনের ভাষা, দাড়ি-কমাসহ অন্যান্য দিকগুলো ঠিক আছে কি না, তা যাচাই-বাছাই করেই আইন সংশোধন হবে বলেও জানান তিনি।

বিএনপির পদত্যাগকারী সংসদ সদস্যরা হলেন: ঠাকুরগাঁও-৩ আসনের মো. জাহিদুর রহমান, বগুড়া-৪ আসনের মো. মোশারফ হোসেন, বগুড়া-৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম ও সংরক্ষিত মহিলা আসনে রুমিন ফারহানা। তবে, বর্তমানে অস্ট্রেলিয়ায় থাকা চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশিদ এবং অসুস্থ থাকায় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য আবদুস সাত্তার ভূঁইয়া স্পিকারের কাছে ব্যক্তিগতভাবে পদত্যাগপত্র জমা দিতে পারেননি।

প্রসঙ্গত, বিএনপি থেকে নির্বাচিত সাত সংসদ সদস্যের মধ্যে পাঁচজন ১১ ডিসেম্বর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে তাদের পদত্যাগপত্র জমা দেন। রোববার রাতে সংসদ সচিবালয় ছয় সংসদ সদস্যের আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রজ্ঞাপন জারি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com