1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

করোনা আক্রান্ত সন্দেহে নোয়াখালীতে ৬ জন আইসোলেশনে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০

নোয়াখালী : করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দুটি পরিবারের ছয় সদস্যকে আইসোলেশনে রাখা হয়েছে।

সর্দি ও জ্বরে আক্রান্ত হলে মঙ্গলবার (৩১ মার্চ) রাতে তিন শিশুসহ ছয়জনকে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।

তিন শিশুর বয়স যথাক্রমে আট মাস, আড়াই বছর ও তের বছর।

বুধবার সকালে সোনাইমুড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা টিনা পাল ওই দুই পরিবারের বাড়ি লকডাউন ঘোষণা করেন। এরপর ওই এলাকায় সচেতনতামূলক মাইকিং করা হয়।

সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাইনুল ইসলাম জানিয়েঝেন, মঙ্গলবার রাতে তিন শিশুসহ ছয়জনকে হাসপাতালে নেওয়া হয়। তাদের সবার সর্দি ও জ্বর রয়েছে। বর্তমানে শিশুরা ছাড়া বাকিদের অবস্থা ভালো।

তিনি আরো জানান, কয়েক দিন আগে একজন দুবাই প্রবাসী আত্মীয়ের সংস্পর্শে এসেছিলেন ওই ছয়জন। এরপর থেকে জ্বরে ভুগলেও তারা তথ্য গোপন করে সুস্থ হওয়ার চেষ্টা করেছিলেন। তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করার সরঞ্জাম না থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com