1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

চীনে কুকুর-বিড়ালের মাংস খাওয়ার ওপর নিষেধাজ্ঞা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : চীনের শেনঝেন শহরে কুকুর ও বিড়ালের মাংস খাওয়ার ওপর নিষেধাজ্ঞা  আরোপ করা হয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর বন্যপ্রাণি বেচাকেনা ও খাওয়ার ওপর ২৪ ফেব্রুয়ারি যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হলো।

স্থানীয় সংবাদমাধ্যম শেনঝেন নিউজ জানিয়েছে, আগামী পহেলা মে থেকে কুকুর ও বিড়ালের মাংস খাওয়ার ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে। তবে শুকর, গরু, ভেড়া, গাধা, খরগোশ, মুরগি, হাঁস ও কোয়েলের মাংস এই নিষেধাজ্ঞার আওতামুক্ত।

ধারণা করা হয়, চীনের হুনান প্রদেশের উহান শহরের বন্যপ্রাণির বাজার থেকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়েছিল। এই করোনাভাইরাসে এ পর্যন্ত বিশ্বের সাড়ে ৯ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। আর মারা গেছে ৪৯ হাজার মানুষ।

শেনঝেনের প্রশাসন এক বিবৃতিতে বলেছে, ‘কুকুর ও বিড়াল পোষা প্রাণি এবং অন্য প্রাণির তুলনায় এদের মানুষের সঙ্গে সম্পর্কটি অনেক বেশি নিবিড়। হংকং ও তাইওয়ান অঞ্চলসহ অনেক উন্নত দেশে কুকুর ও বিড়ালসহ পোষা প্রাণির মাংস খাওয়ার ওপর নিষেধাজ্ঞা সাধারণ বিষয়। এ ধরনের নিষেধাজ্ঞা সভ্য মানবজাতির আত্মিক সাড়াও’।

সরকারি দৈনিক শেনঝেন ডেইলি এক প্রতিবেদনে বলেছে, পোলট্রি ও গবাদি পশুর তুলনায় পোষা প্রাণির মাংস বেশি পুষ্টিকর তার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com