1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

মক্কা-মদিনায় ২৪ ঘণ্টার কারফিউ জারি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের বিস্তার রোধে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় ২৪ ঘণ্টা কারফিউ ঘোষণা করেছে দেশটির সরকার। বৃহস্পতিবার (২ এপ্রিল) থেকে এ কারফিউ কার্যকর হবে।

এর আগে এই দুই নগরীসহ দেশটির বিভিন্ন প্রদেশে ২১ দিনের আংশিক কারফিউ জারি করা হয়। সে কারফিউ বিকাল ৩টায় শুরু হয়ে সকাল ৭টা পর্যন্ত চলছে। অর্থাৎ দিনের ১৬ ঘণ্টা কারফিউ জারি ছিল। এই প্রথম দেশটিতে ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হলো।

বিষয়টি নিশ্চিত করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় নোটিশ আকারে প্রকাশ করেছে। এর আগে এই পবিত্র নগরীদ্বয়ের কিছু এলাকায় বেশ কড়াকড়ি জারি করা হয়েছিল। এ নোটিশের ফলে পুরো মক্কা এবং মদিনা নগরী দিনব্যাপী কারফিউর আওতায় আসল।

প্রাণঘাতী এ ভাইরাসে সৌদি আরবে এখন পর্যন্ত ১৮৮৫ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২১ জনের। দেশটিতে কয়েকজন বাংলাদেশি প্রবাসীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে।

এদিকে, চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত ৯ লাখ ৬০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আর প্রাণ গেছে ৪৯ হাজারের বেশি মানুষের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com