1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ঢাকায় বিএনপিকে গণমিছিলের অনুমতি দিয়েছে ডিএমপি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

বাংলার কাগজ ডেস্ক : দশ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৩০ ডিসেম্বর গণমিছিল করবে বিএনপি। এ কর্মসূচিতে পুলিশের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন। বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের গণমিছিলের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক এ তথ্য জানান।

এর আগে ডিএমপি কমিশনারের সঙ্গে তার কার্যালয়ে এসে দেখা করেন বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। এরপর সন্ধ্যা পৌনে ৭টার দিকে তারা বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

বিএনপি নেতা জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ৩০ ডিসেম্বরের গণমিছিলের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির পক্ষ থেকে ডিএমপি কমিশনার ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকতাদের সঙ্গে বৈঠক হয়েছে। আমাদের কর্মসূচি যেন শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে করা যায়, সেজন্য গণমিছিলের যে রুট সেটি নিয়ে আলোচনা হয়েছে। বিষয়টি তাদের অবহিত করা হয়েছে।

তিনি বলেন, গণমিছিলের কর্মসূচিতে পছন্দ অনুযায়ী রুটে করার বিষয়ে ডিএমপির সহযোগিতা চাওয়া হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর বাদ জুমা নয়াপল্টন থেকে গণমিছিল শুরু হবে। সেটি সুষ্ঠুভাবে করতে সব ধরনের সহযোগিতা পুলিশ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

গণমিছিল কর্মসূচিতে পুলিশের সহযোগিতার কোনো আশ্বাস পাওয়া গেছে কি না, এমন প্রশ্নের জবাবে বিএনপি নেতা জাহিদ হোসেন সরাসরি কোনো উত্তর দেননি।

তবে এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, বিএনপির প্রতিনিধি দল এসেছিলেন। তাদেরকে গণমিছিল করার অনুমতি দেওয়া হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com