1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন জমি বিরোধে আইনুল হক হত্যা: শ্রীবরদী থেকে প্রধান আসামি মুরাদ গ্রেপ্তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী

বিভাগীয় শহরে বিএনপির গণঅবস্থান কর্মসূচি ঘোষণা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

ঢাকা: ঢাকায় বিএনপির পূর্বঘোষিত গণমিছিল শেষ হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নয়াপল্টন থেকে মিছিলটি শুরু হয়। মালিবাগ, শান্তিনগর ও মৌচাক মোড় হয়ে মগবাজারে গিয়ে বিকেল ৪টা ১০ মিনিটে এ গণমিছিল শেষ হয়।

মগবাজারে মোড়ে গণমিছিল পৌঁছানোর পর সেখান থেকে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান।

কর্মসূচির সমাপ্তি ঘোষণাকালে তিনি বলেন, ‘আমাদের আজকের গণমিছিল এখানেই শেষ। আমি মিছিলের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করছি। আপনার সবাই শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাবেন। পথে কোনো ধরনের ঝামেলা করবেন না।’

খন্দকার মোশাররফ হোসেন বলেন, সব বাধা-বিপত্তি উপেক্ষা করে বিভাগীয় গণসমাবেশের মতো এখানে আপনারা জমায়েত হয়েছেন, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের মুক্তি দাবি করছি। আমরা আশা করছি, দেশের জনগণ গণঅভ্যুত্থান সৃষ্টি করে এ সরকারকে বিদায় জানাবে।

এসময় তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের যুগপৎ আন্দোলনে যেসব দল গণমিছিল কর্মসূচি পালন করছে তাদের সবাইকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com