1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

যুক্তরাষ্ট্রে একদিনে ২৯ হাজার আক্রান্ত!

  • আপডেট টাইম :: শনিবার, ৪ এপ্রিল, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসে নাস্তানাবুদ পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। ৫০টি অঙ্গরাজ্যে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ছাড়িয়েছে। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২৮ হাজারেরও অধিক মানুষ (২৮,৬৬৭)। এমনটাই জানিয়েছে জনস হপকিনস বিশ্ববিদ্যালয়। শুক্রবার একদিনে সেখানে মারা গেছে ১০৯৪ জন! মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৩৯১ জন।

কেবল নিউইয়র্ক শহরেই একদিনে আক্রান্ত হয়েছে ১০ হাজারের বেশি লোক। মারা গেছে ছয় শতাধিক। এই শহরে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩ হাজার ৪৭৬ জন। মোট মৃত ৩ হাজার ২১৮ জন।

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ১১ লাখ (১০ লাখ ৮৭ হাজার ৩৭৪)। মৃতের সংখ্যা ৫৮ হাজার ৩৯২। সুস্থ হয়েছে ২ লাখ ২৮ হাজার ১ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com