1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

ইতালিতে বাড়ছে সুস্থের সংখ্যা!

  • আপডেট টাইম :: শনিবার, ৪ এপ্রিল, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসে ইতালিতে আক্রান্ত সুস্থ রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে।

গত একদিনেই দেশটিতে ১ হাজার ৪৮০ জন করোনায় আক্রান্ত রোগী চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর এখন পর্যন্ত ইতালিতে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৭৫৮ জন।

শুক্রবার (৩ এপ্রিল) নিয়মিত প্রেস ব্রিফিং এ নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি এসব তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৭৬৬ জন ও নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৮৫ জন।

দেশটি এখন পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ১৪ হাজার ৬৮৪ জন এবং আক্রান্ত হয়েছে ১ লাখ ১৯ হাজার ৮২৭ জন।

এদিকে, করোনায় ইতালিতে আক্রান্ত হয়ে তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তবে দেশটিতে কতজন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন তার সঠিক তথ্য এখনো জানা যায়নি।

গত কয়েকদিনে ৩ বাংলাদেশির মৃত্যুতে ইতালিতে বাংলা কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার ইতালিতে জরুরী অবস্থা জারির শেষ দিন হলেও ফের ১৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউনের সময়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com