1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

বেসরকারি চাকরিজীবীদের ৩ মাসের বেতন দিচ্ছে সৌদি

  • আপডেট টাইম :: শনিবার, ৪ এপ্রিল, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : বেসরকারি খাতে কর্মরত সৌদি নাগরিকদের তিন  মাসের বেতন দেওয়ার নির্দেশ দিয়েছেন বাদশাহ সালমান। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আর্থিক সহায়তা হিসেবে শুক্রবার এ অর্থ প্রদানের নির্দেশ দেন তিনি।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, চলমান অবস্থায় কর্মচারীদের ছাঁটাইয়ের পরিবর্তে নিয়োগ প্রতিষ্ঠানগুলো সরকারের কাছে ক্ষতিপূরণ হিসেবে তিন মাসের বেতনের অর্থ দেওয়ার আবেদন করতে পারবে। যাদের মাসিক বেতন সর্বোচ্চ ৯ হাজার রিয়াল কেবল তারাই এই সুবিধা পাবেন।

জেনারেল অর্গানাইজেশন ফর স্যোশাল ইন্স্যুরেন্সের মাধ্যমে এই আবেদন করতে হবে।

রাজকীয় আদেশের ব্যাপারে অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদান বলেন, করোনাভাইরাসের কারণে বেসরকারি খাতে কর্মরতদের সামাজিক ও অর্থনৈতিক দুরাবস্থা লাঘবে বাদশাহ সালমানের অব্যাহত প্রচেষ্টা ও নজরদারির বহিঃপ্রকাশ এই আদেশ। তিনি নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতেও প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।

আল জাদান জানান, শ্রমবাজারে যে অর্থনৈতিক প্রভাব পড়বে তা কমিয়ে আনাই রাজকীয় আদেশের উদ্দেশ্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com