1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ

যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

  • আপডেট টাইম :: রবিবার, ৫ এপ্রিল, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসে দিশেহারা মার্কিন যুক্তরাষ্ট্রে। প্রতিদিনই দেশটিতে আক্রান্ত ও মৃতের রেকর্ড হচ্ছে। বুধবার দেশটিতে সর্বোচ্চ ৯৪৬ জনের মৃত্যু হয়েছিল। সেটাকে পেছনে ফেলে শুক্রবার দেশটিতে মারা যায় ১০৯৪ জন। শনিবার সেটিকেও পেছনে ফেলেছে মৃত্যুর মিছিল। একদিনে প্রাণ হারিয়েছে রেকর্ড ১২২৪ জন।

যা দেশটিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু। শুক্রবার আক্রান্ত হয়েছে সর্বোচ্চ ৩৪ হাজার ১৯৬ জন। এমনই পরিসংখ্যান প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়। আর প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন।

একদিনে ১২২৪ জনের মৃত্যু হওয়ায় দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৪৫২।

সবচেয়ে বেশি মারা গেছে নিউইয়র্ক রাজ্যে, ৩ হাজার ৫৬৫। আক্রান্তের সংখ্যাও সেখানে সবচেয়ে বেশি, ১ লাখ ১৪ হাজার ৭৭৫ জন। এ ছাড়া নিউজার্সিতে মারা গেছে ৮৪৬ জন, মিশিগানে ৫৪০, লুসিয়ানায় ৪০৯, ক্যালিফোর্নিয়ায় ৩১৯ ও ওয়াশিংটনে ৩১৪।

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১২ লাখ ১ হাজার ৪৪৩ জন। মৃতের সংখ্যা ৬৪ হাজার ৬৭৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৪৬ হাজার ১৭৪ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com