1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

করোনাভাইরাসের ওষুধ তৈরি করেছে ইরান

  • আপডেট টাইম :: সোমবার, ৬ এপ্রিল, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের ওষুধ তৈরি করেছে ইরান। ওষুধটির জেনেরিক নাম ‘ফ্যাভিপিরাভির হলে এটি টি-৭০৫’। তবে এটি আভিজেন নামেও কোথাও কোথাও পরিচিত।

এ ওষুধ তৈরির কথা জানিয়েছেন তেহরানের শীর্ষস্থানীয় হাসপাতাল মাসিহ্ দানেশভারির প্রধান ডা. আলী আকবর বেলায়েতি। মাসিহ্ দানেশভারি হাসপাতালেই সবচেয়ে বেশি চিকিৎসা করানো হচ্ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের।

চিকিৎসা সেবায় নিয়োজিত হাসপাতালের কর্মীদের সঙ্গে বৈঠকের সময় ডা. আলী আকবর বেলায়েতি আরও জানান, তেহরানের শহীদ বেহেশতি চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ ওষুধটি তৈরি করেছে এবং তা হাসপাতালকে সরবরাহ করেছে।

তেহরানের এ হাসপাতালে করোনা রোগীদের সব চিকিৎসা-সেবা ফ্রি  দেওয়া হয় বলেও জানান তিনি।

প্রসঙ্গত, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. আলী আকবর বেলায়েতি ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার দায়িত্বও পালন করছেন।

সূত্র: পার্সটুডে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com