1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

কাশ্মীর সীমান্তে সংঘর্ষে ৫ ভারতীয় সেনা নিহত

  • আপডেট টাইম :: সোমবার, ৬ এপ্রিল, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর সীমান্তে অনুপ্রবেশকারীদের সঙ্গে সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর অন্তত পাঁচ সদস্য নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, রোববার কাশ্মীর সীমান্তের এই সংঘর্ষে পাঁচ অনুপ্রবেশকারী মারা গেছে।

এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রাজেশ কৈলা বলেছেন, অনুপ্রবেশকারী সন্ত্রাসীরা নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারত অধিকৃত কাশ্মীরে প্রবেশের চেষ্টা করেছিল। এ সময় ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষ শুরু হলে পাঁচ অনুপ্রবেশকারী নিহত হয়।

সংঘর্ষে সেনাবাহিনীর পাঁচ সদস্যও মারা গেছেন বলে জানান এই সেনা কর্মকর্তা। সাম্প্রতিক সময়ে কাশ্মীর সীমান্তে বড় ধরনের সংঘর্ষের ঘটনা এটি। যদিও দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী প্রায়ই সংঘর্ষে লিপ্ত হয়।

এদিকে, অধিকৃত কাশ্মীরে যে মানবিক সঙ্কট তৈরি হয়েছে; তা থেকে বিশ্ববাসীর নজর অন্যদিকে ফেরাতে নয়াদিল্লি সীমান্ত সংঘাতে জড়িয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী।

বিতর্কিত জম্মু-কাশ্মীরে দুই অংশের নিয়ন্ত্রণ রয়েছে উভয় দেশের। দীর্ঘদিনের বিতর্কিত উভয় অংশকে নিজেদের বলে দাবি করে আসছে পাকিস্তান এবং ভারত। কাশ্মীরের ছোট একটি অংশের মালিকানা রয়েছে চীনের।

১৯৪৭ সালে বিভক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত এ দুই দেশের মাঝে অন্তত চারবার যুদ্ধ হয়েছে; যার তিনটিই বিতর্কিত কাশ্মীর ঘিরে। কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী কিছু গোষ্ঠী স্বাধীনতার দাবিতে ভারতীয় শাসনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছে। তবে এই গোষ্ঠীগুলোর অনেকেই বিভিন্ন সময়ে কাশ্মীরকে পাকিস্তানের সঙ্গে একীভূত করারও দাবি তুলেছে।

সূত্র : এনডিটিভি, আনাদোলু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com