1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

ভারতকে ১ লাখ ৭০ হাজার পিপিই দিলো চীন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের চিকিৎসায় ভারতকে ১ লাখ ৭০ হাজার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিয়েছে চীন, এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে প্রেস ইনফরমেশন ব্যুরো।

কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর চিকিৎসায় স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা পোশাক হিসেবে ব্যবহৃত হয় পিপিই। চীনের পাশাপাশি সিঙ্গাপুর ভিত্তিক কোম্পানির কাছে ৮০ লাখ পূর্ণাঙ্গ পিপিই চেয়েছে ভারত। ১১ এপ্রিলের মধ্যে চালানটি সরবরাহ করা হবে জানা গেছে। এছাড়া আরেকটি চীনা কোম্পানিকে ৬০ লাখ পিপিই অর্ডার দেওয়ার আলোচনা চলছে।

চিকিৎসা সরঞ্জামের জন্য ভারত কেবল বিদেশের ওপর ভরসা করে নেই। তারা দেশেই পিপিই ও এন৯৫ মাস্ক উৎপাদন করছে। সেগুলো দেশের হাসপাতালগুলোতে পাঠানে হবে জানিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো। বিশেষ করে যেসব রাজ্যের করোনার সংক্রমণ বেশি।

ভারতে সবচেয়ে বেশি খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রে। সব মিলিয়ে দেশটিতে ৪,৭৭৮ জনের নিশ্চিত সংক্রমণের খবর পাওয়া গেছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ভারতে মৃতের সংখ্যা ১৩৬।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com