1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

শুধু মেসির জন্যই আলাদা একটা ব্যালন ডি’অর করা উচিত : নেইমার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯

স্পোর্টস ডেস্ক : ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে যতই বৈরিতা থাকুক, ব্রাজিলিয়ান তারকা নেইমার আর আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির মধ্যে ব্যক্তিগত সম্পর্কটা কিন্তু দারুণ। একজন আরেকজনের প্রশংসা করতে কখনই কার্পন্য করেন না।

বার্সেলোনায় খেলার সময় মেসির সঙ্গে নেইমারের বোঝাপড়াটাও ছিল দারুণ। এখনও সেই দিনগুলো মিস করেন নেইমার। বিশ্বসেরা ফুটবলারের তর্ক ওঠলে তিনি বরাবরই তুলেন মেসির নামটি।

মেসির প্রতি নেইমারের ভালোবাসা-শ্রদ্ধাবোধ আবারও ফুটে ওঠলো নতুন এক মন্তব্যে। কদিন আগে ক্যারিয়ারের ষষ্ঠ ব্যালন ডি’অর জিতেছেন মেসি। আর্জেন্টাইন এই খুদে জাদুকরের নামের পাশে এখন রেকর্ড ছয়টি ব্যালন ডি’অর। পাঁচটি ব্যালন ডি’অর নিয়ে তার পরে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো, যে রোনালদোর সঙ্গেই সেরার লড়াইটা চলে মেসির।

তবে পিএসজি তারকা নেইমার মেসির সমতুল্য স্থানে আর কাউকেই বসাতে রাজি নন। বার্সেলোনার সাবেক সতীর্থকে নিয়ে তার মন্তব্য, ‘মেসি অবিশ্বাস্য একজন খেলোয়াড়। আমার দেখা সেরা খেলোয়াড়। সে ষষ্ঠ ব্যালন ডি’অর জিতেছে, এতে অবাক হওয়ার কিছু নেই। দীর্ঘ কয়েক বছর ধরেই সে সর্বোচ্চ পর্যায়ে। আসলে শুধু তার জন্যই একটা ব্যালন ডি’অর করা উচিত।’

পিএসজি ছাড়ার জন্য গত মৌসুমে কম দৌড়ঝাপ করেননি নেইমার। কিন্তু ক্লাব তার এমনই দাম ধরে রেখেছিল, অন্য কেউ নিতেই পারেনি। এ নিয়ে নিশ্চয়ই মন খারাপই থাকার কথা ব্রাজিলিয়ান তারকার। কেননা যেখানে থাকতে চাননি, সেখানেই এখন খেলতে হচ্ছে।

নেইমার অবশ্য এমন ভাবনার সুযোগই দেখছেন না। তিনি বলেন, ‘এখন আমি পিএসজির খেলোয়াড়। আমি এখানে শতভাগই দেই। পিএসজিকে সফল করার জন্য মাঠে আমার জীবন ধরে দেই। আমি কাউকে কষ্ট দিতে চাই না। তবে আমার মন বলে, যদি তুমি কোথাও সুখী না থাকো, তবে চলে যাওয়া উচিত।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com