1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

ইসলামবিরোধী প্রচারণা বন্ধের আহ্বান

  • আপডেট টাইম :: বুধবার, ৮ এপ্রিল, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : নয়াদিল্লির নিজামুদ্দিন এলাকায় একটি ইসলামি সভাকে অজুহাত করে ভারতের পুরো মুসলিম সম্প্রদায়ের ওপর হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছে জমিয়তে ওলামায়ে হিন্দ সংগঠন।

এছাড়া, ভারতে ইসলামবিরোধী প্রচারণা বন্ধের আহ্বান জানিয়েছে তারা।

মঙ্গলবার (৭ এপ্রিল) ওই সংগঠন হাইকোর্টে এ আহ্বান জানায়।

হাইকোর্টকে তারা জানিয়েছে, নয়াদিল্লির নিজামুদ্দিন এলাকায় একটি ইসলামি সভাকে অজুহাত করে ভারতের পুরো মুসলিম সম্প্রদায়ের ওপর হামলা চালানো হচ্ছে।

তাদের দাবি, মুসলমানদের স্বরূপ বিকৃত করায় ভারতে মুসলমানদের জানমাল এবং স্বাধীনতা বর্তমানে হুমকির মুখে পড়েছে। এর ফলে তাদের অধিকার লঙ্ঘিত হচ্ছে।

ভারতের মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে যেসব মিডিয়া এখন মিথ্যা ও বানোয়াট খবর দিচ্ছে, হাইকোর্টের কাছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে ভারত সরকারকে আদেশ দেয়ারও আবেদন জানিয়েছে এ সংগঠন।

সম্প্রতি ভারতের রাজধানী নয়াদিল্লির নিজামুদ্দিন এলাকায় তাবলিগ জামাতের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে ন হাজারের মতো মানুষ অংশ নেয়। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ক্ষেত্রে ওই সম্মেলনকে দায়ী করে কোনো কোনো মিডিয়া মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। আর ওই অজুহাতকে পুঁজি করে ইসলাম বিদ্বেষী মহল সারা ভারতে ইসলামভীতি এবং বিরোধী ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছে।

সূত্র : পার্সটুডে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com