1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

যুক্তরাষ্ট্রে একদিনে ১৮৫৮ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ৮ এপ্রিল, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের হানায় বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশ। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বিভিন্ন স্থানে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে এবং সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে ইতালি।

যুক্তরাষ্ট্রে এরই মধ্যে করোনায় মৃতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে গেছে। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৪১২ এবং মারা গেছে ১২ হাজার ৮৫৪ জন।

অপরদিকে, করোনা থেকে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ২১ হাজার ৬৭৪ জন। তবে করোনায় আক্রান্ত ৯ হাজার ১৬৯ জনের অবস্থা আশঙ্কাজনক। দেশটিতে গত একদিনে নতুন করে ১৮৫৮ জনের মৃত্যু হয়েছে। করোনায় এখন পর্যন্ত একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

এখন পর্যন্ত বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। বিশ্বের এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৩১ হাজার ৬৮৯। বিশ্বের ৮২ হাজার ৭৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। অপরদিকে, করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৩ লাখ ২ হাজার ১৪২ জন।

USA

এদিকে, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা আরও বাড়বে। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা নিউইয়র্কে।

নিউইয়র্কে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৮ হাজার ১৪৭। যুক্তরাষ্ট্রের সবগুলো অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com