1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে অবৈধ ১৩টি চায়না দুয়ারি রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

নিউইয়র্কে একদিনে ৭৩১ প্রাণহানি

  • আপডেট টাইম :: বুধবার, ৮ এপ্রিল, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে একদিনে করোনায় আক্রান্ত রোগীর মৃত্যুতে রেকর্ড তৈরি হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ২৪ ঘণ্টায় নিউইয়র্কে ৭৩১ জন প্রাণ হারিয়েছেন। যা একদিনে সেখানে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এ নিয়ে শুধু নিউইয়র্কে করোনায় মৃতের সংখ্যা বেড়ে এখন ৫ হাজার ৪৮৯।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো এ তথ্য দিয়ে বলেন, ‘আমরা আজও ৭৩১ জনকে হারালাম। এই প্রত্যেকটি সংখ্যাই এক একজন মানুষ। এরমধ্যে পরিবার আছে, মা আছেন, বাবা আছেন, বোন আছেন কিংবা ভাই আছেন। নিউইয়র্কের অনেক মানুষের জন্য আজও এটি একটি বেদনার দিন। কষ্টের দিন।’

মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের নতুন কেন্দ্রস্থল এখন যুক্তরাষ্ট্র। করোনায় বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনাও এখন সেখানে। দেশটিতে করোনায় সবচেয়ে বিপর্যস্ত জনবহুল নিউইয়র্ক অঙ্গরাজ্য। নিউইয়র্কে অর্ধশতাধিক প্রবাসী বাংলাদেশিও করোনায় প্রাণ হারিয়েছেন।

বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে প্রাদেশিক রাজধানী শহর নিউইয়র্কে। মঙ্গলবার সেখানকার স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রকাশিত এক তালিকায় দেখা গেছে গোটা অঙ্গরাজ্যে যে ৫ সহস্রাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে এর মধ্যে শুধু নিউয়র্কে মারা গেছেন ৩ হাজার ২০২ জন।

মাত্র কয়েক সপ্তাহেই মৃতের সংখ্যা হু হু করে বেড়েছে। সংক্রমণ শুরু হওয়ার প্রায় প্রায় দুই সপ্তাহ পর গত ১৩ মার্চ নিউইয়র্ক শহরে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত প্রথম কোনো রোগীর মৃত্যু হয়। এরপরের দিনগুলোতেই এই সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com