1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খুলনায় হাসপাতালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট আর কিছুক্ষণের অপেক্ষা পর্দা উঠছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর, থাকছে বহু চমক কিশোরীকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৬ শেরপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি নারী কর্মীদের জন্য ‘পিংক বাস’ চালু করবে সরকার অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ প্রস্তাবিত বাজেটে যেসব পণ্য-সেবার দাম বাড়তে পারে, কমতে পারে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

সৌদি রাজ পরিবারের ১৫০ সদস্য করোনা আক্রান্ত!সৌদি রাজ পরিবারের ১৫০ সদস্য করোনা আক্রান্ত!

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি রাজ পরিবারের অন্তত দেড়শ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। খবর নিউইয়র্ক টাইমস।

খবরে বলা হয়, রিয়াদের গভর্নর প্রিন্স ফয়সাল বিন বান্দর বিন আব্দুল আজিজ আল সৌদ করোনায় আক্রান্ত হয়েছেন। রয়েছেন রাজ পরিবারের ঘনিষ্ঠ দুজন সদস্য।

সৌদি রাজ পরিবারের বেশ কয়েকজন প্রিন্স সম্প্রতি যারা ইউরোপ ভ্রমণ করেছেন তারাও আক্রান্তের তালিকায় আছেন।

এদিকে দেশটির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়ার বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যে সৌদিতে করোনা সংক্রমণের সংখ্যা সর্বনিম্ন ১০ হাজার দুই লাখ পর্যন্ত হতে পারে।

সৌদি আরবে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩১ জন।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন আক্রান্তের সংখ্যা ৩২৭ জন। এ নিয়ে মোট আক্রান্ত দাঁড়িয়েছে তিন হাজার ১২২ জনে।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ইতোমধ্যেই কারফিউ জারি করা হয়েছে রিয়াদ, জেদ্দা, মক্কা, মদিনা ও আরও বেশকিছু শহরে।

কারফিউ এবং করোনা প্রতিরোধের নির্দেশ না মানলে অমান্যকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে সরকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com