1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

ইতালিতে করোনায় ১০০ চিকিৎসকের মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০০ চিকিৎসক। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য সংস্থা এফএনওএমসিইও এ তথ্য জানিয়েছে।

ইতালিতে এ পর্যন্ত এক লাখ ৩৯ হাজার ৪২২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আর মারা গেছে ১৭ হাজার ৬৬৯ জন।

এফএনওএমসিইও’র মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা যাওয়া চিকিৎসকের সংখ্যা ১০০…তবে দুর্ভাগ্যজনকভাবে এই মুহূর্তে এটা ১০১ হতে পারে।’

ইতালি সরকারের আহ্বানে সাড়া দিয়ে করোনায় পরিস্থিতি মোকাবিলায় অনেক অবসরপ্রাপ্ত চিকিৎসকও হাসপাতালে যোগ দিয়েছিলেন। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া চিকিৎসকদের মধ্যে এই অবসরপ্রাপ্তরাও রয়েছেন।

ইতালির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে ৩০ জন নার্স ও তাদের সহকারি মারা গেছেন।

এফএনওএমসিইও’র  সভাপতি ফিলিপ্পো আনেল্লি সংস্থার ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে বলেছেন,‘আমরা আর আমাদের চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের কোনো ধরনের সুরক্ষা ছাড়া করোনার বিরুদ্ধে লড়াইয়ে পাঠানোর অনুমতি দিতে পারি না। এটা একটি অন্যায্য লড়াই।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com