1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

সাধারণ ছুটি বাড়লো ২৫ এপ্রিল পর্যন্ত

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী ২৫ এপ্রিল (শনিবার) পর্যন্ত সাধারণ ছুটি বাড়ানো হয়েছে। ১৪ এপ্রিল পর্যন্ত থাকা ছুটি চতুর্থ দফা বাড়িয়ে ২৫ এপ্রিল পর্যন্ত ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৪ এপ্রিল পর্যন্ত সরকারের ঘোষিত সাপ্তাহিক ছুটি ও সাধারণ ছুটির ধারাবাহিকতায় আগামী ১৫ ও ১৬ এপ্রিল এবং ১৯ এপ্রিল হতে ২৩ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হলো।  সাধারণ ছুটির সাথে আগামী ১৭ ও ১৮ এপ্রিল এবং ২৪ ও ২৫ এপ্রিল সাপ্তাহিক ছুটি যুক্ত হবে।

সবমিলিয়ে ১৫ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

এতে বলা হয়, সরকারি ছুটিতে জরুরি পরিষেবার (বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট ইত্যাদি) ক্ষেত্রে এ ব্যবস্থা প্রযোজ্য হবে না।

কৃষিপণ্য, সার, কিটনাশক, জ্বালানি, সংবাদপত্র, খাদ্য, শিল্প পণ্য, চিকিৎসা সরঞ্জাম, জরুরি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন এবং কাঁচাবাজার, খাবার, ওষুধের দোকান ও হাসপাতাল এ ছুটির আওতাবহির্ভূত থাকবে। জরুরি প্রয়োজনেও অফিস খোলা রাখা যাবে।

প্রয়োজনে ওষুধ শিল্প, উৎপাদন ও রফতানিমুখী শিল্প কারখানা চালু রাখা যাবে।    মানুষের জীবন-জীবিকার স্বার্থে রিকশা-ভ্যানসহ যানবাহন, রেল, বাস পর্যাক্রমে চালু করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, জনগণের প্রয়োজন বিবেচনায় ছুটিকালীন বাংলাদেশ ব্যাংক সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা চালু রাখার প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

এবারের সরকারি ছুটিতে জনগণকে ঘরে অবস্থান করাসহ পাঁচটি নির্দেশনা কঠোরভাবে মানতে বলা হয়েছে। এর মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ প্রশমনে জনগণকে অবশ্যয় ঘরে অবস্থান করতে হবে।  অতীব জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে সবাইকে অনুরোধ করা হলো।  সন্ধ্যা ৬টার পর কেউ ঘরের বাইরে বের হতে পারবেন না।  নির্দেশ অমান্য করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  এক এলাকা হতে অন্য এলাকায় চলাচল কঠোরভাবে সীমিত করা হলো এবং  বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কর্মরত সকলব কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব পালনের জন্য নিজ নিজ কর্মস্থলে অবস্থান থাকতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com