1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নীলফামারীতে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
মোঃ সাগর আলী, নীলফামারী : নীলফামারীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প এর আওতায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২৩ উপলক্ষে মানববন্ধন, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ এপ্রিল) সকাল ৯টায় দিবসটি উপলক্ষে জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগীতায় জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  পরে “সুরক্ষিত শ্রবণ, সুরক্ষিত জীবন এই প্রতিপাদ্যে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মণের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। প্রধান আলোচক ছিলেন নীলফামারী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও ই.এন.টি বিশেষজ্ঞ ডা. মাহবুবুল আলম চৌধূরী।
আলোচনা সভায় বক্তারা বলেন, শব্দ দুষন মানব দেহে মারত্মক ক্ষতিকর প্রভাব ফেলে। শব্দ দূষনে মানব দেহের কান দিয়ে প্রবেশ করে মস্তিস্কে প্রবেশ করে। ফলে মানুষ বিশেষ করে শিশুরা বধির হয়ে পড়ে। এ থেকে সকলকে সতর্ক হতে হবে।
এ সময় নীলফামারী মেডিকেল কলেজের অধ্যাপক ডাঃ রবিউল ইসলাম শাহ, অতিরিক্ত পুলিশ সুপার নীলফামারী সদর ও জলঢাকা সার্কেল (পিপিএম সেবা) মোঃ মোস্তফা মঞ্জুর, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও নীলফামারী জেলা শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির উপদেষ্টা প্রকৌশলী এস এম শফিকুল আলম ডাবলু, নীলফামারী জেলা শব্দ দূষণ নিয়ন্ত্রণ ও বাস্তবায়ন কমিটির উপদেষ্টা আহসান রহিম মঞ্জিল, নীলফামারী সরকারি কলেজের প্রফেসর ও নীলফামারী জেলা শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির উপদেষ্টা মোঃ নুরুল করিম, নীলফামারী জেলা ক্রীড়া অফিসার আবুল হাসেম, নীলফামারী মডেল কলেজের অধ্যক্ষ ও নীলফামারী জেলা শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির উপদেষ্টা মোঃ গোলাম মোস্তফা, নীলফামারী জেলা শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটি ও দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুল মোমিন, নীলফামারী জেলা শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির সহ-সভাপতি ফরিদা খানম, তৃপ্তি মহিলা উন্নয়ন সমিতির সভাপতি শ্রীমতী রত্না রানী, দ্বীপ্তমান নারী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক বৈশাখী সহ বিভিন্ন সরকারি, স্কাউট, এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com