1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শেরপুরে চিকিৎসাধীন হাজতির মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

শেরপুর : শেরপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক হাজতির মৃত্যু হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) সকালে জেলা সদর হাসপাতালে তিনি মারা যান। মৃত আল-আমিন (২৫) নকলা উপজেলার উরফা ইউনিয়নের লয়খা গ্রামের শরাফত আলীর ছেলে।

কারাগার ও হাসপাতাল সূত্রে জানা যায়, আল-আমিন একটি মারামারি মামলায় গত ২৭ ফেব্রুয়ারি থেকে শেরপুর জেলা কারাগারে (হাজতি নং ৪৫৪/২৩) হাজতবাস করছিলেন। বুধবার সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে কারাগার কর্তৃপক্ষ তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টায় তার মৃত্যু হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল ও সদর থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান ঘটনাস্থলে গিয়ে মৃতের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে আল আমিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com