1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

আযান শেষ হওয়ার আগেই ঢলে পড়লেন মুয়াজ্জিন, হাসপাতালে মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আজান দিতে গিয়ে শেষ হওয়ার ঢলে পড়েন মতিউর রহমান (৫৩) নামে এক মুয়াজ্জিন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত বুধবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বুধবার ভোরে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার দত্তপাড়া কমান্ডার বাড়ি জামে মসজিদে ফজরের আযান দেওয়ার সময় ঢলে পড়েন মতিউর রহমান। তিনি ওই এলাকার মৃত আইন উদ্দিনের পুত্র। মতিউর রহমান দীর্ঘদিন ধরে দত্তপাড়া কমান্ডার বাড়ি জামে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন।

স্থানীয় সংবাদকর্মী মহিউদ্দিন রানা বলেন, মুয়াজ্জিন মতিউর রহমান সম্পর্কে আমার চাচা হন। বুধবার ভোরে ফজরের আজান দেওয়ার শেষপর্যায়ে তিনি ঢলে পড়েন। পরে নামাজ পড়তে যাওয়া মুসল্লিরা তার বাড়ির লোকজনকে খবর দেন। পরিবারের লোকজন খবর পেয়ে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে তিনি মারা যান। বৃহস্পতিবার বেলা ১১টায় তার জানাজার পর দাফন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com