1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩ পালিত

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

শেরপুর: ‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ এ প্রতিপাদ্যকে ধারণ করে শেরপুরে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩ পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ শুক্রবার (২৮ এপ্রিল) সকালে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে আদালত চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।

র‌্যালিতে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজের নেতৃত্বে অন্যান্যের মধ্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম হুমায়ুন কবীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, স্পেশাল পিপি এ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু, জিপি এ্যাডভোকেট আবুল কাশেম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামান, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজ উদ্দিন মুন্নাসহ অন্যান্য বিচারক ও লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী এবং বিচারপ্রার্থীরা অংশ নেন।

র‌্যালি শেষে জেলা জজ আদালত প্রাঙ্গনে জাতীয় লিগ্যাল এইড দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সিনিয়র সহকারী জজ মো. গোলাম মাহবুব খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com