1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শ্রীবরদীতে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার, পুকুরে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে পৃথক ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার ভেলুয়া ইউনিয়নে এসব ঘটনা ঘটে।

তারা হলেন- উপজেলার চাংপাড়া এলাকার মৃত হরমুজ আলীর মেয়ে বানি বেগম (৭০) ও ভেলুয়া এলাকার হাছেন আলীর মেয়ে হালিমা বেগম (১০)।

পুলিশ জানায়, বিকেলে হালিমা বেগম ও তার ছোট বোন হেনা আক্তার বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে হালিমা বেগম পানিতে ডুবে যায়। পরে ছোট বোন বাড়িতে গিয়ে বাবা-মাকে জানালে পুকুর থেকে হালিমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে বৃদ্ধা বানি বেগম বিদ্যুৎচালিত সেচ পাম্পের সুইচ দিতে গেলে মোটরের বৈদ্যুতিক তার বানি বেগমের শরীরে লেগে আগুন ধরে যায়। এতে বানি বেগমের শরীরের বিভিন্ন জায়গায় ঝলসে যায় এবং তিনি মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পৃথক এসব ঘটনায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com