1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শেরপুরে স্ত্রী খুনের অভিযোগে স্বামী আটক, অটো ছিনতাই করে চালক হত্যা

  • আপডেট টাইম :: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

শেরপুর : শেরপুরে পৃথক ঘটনায় গৃহবধূ ও অটোচালক খুন হয়েছেন। গতকাল শুক্রবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে শেরপুর সদর উপজেলার পৃথক স্থানে এসব ঘটনা ঘটে। গৃহবধূ খুনের ঘটনায় ইতিমধ্যেই পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করেছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সদর উপজেলার চর মোচারিয়া ইউনিয়নের হরিণধরা গ্রামের আজিজলের কন্যা আসমা আক্তারের (৪০) সাথে বিয়ে হয় একই ইউনিয়নের চরভবনা গ্রামের সাইফুল ইসলামের ছেলে আনিস মিয়ার। বিয়েটি দু’জনেরই দ্বিতীয় বিয়ে ছিল। আনিসুর রহমানের প্রথম স্ত্রীর দিকে ৪ কন্যা সন্তান রয়েছে। পারিবারিক কলহের কারণে ওই স্ত্রী কিশোরগঞ্জের পিতার বাড়ি থাকেন।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীর সাথে আনিসের ঝগড়ার বাঁধে। একপর্যায়ে আনিস ভারী কিছু দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে। এতে আসমা মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। পরে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য স্বামী নিজেই ৯৯৯ এ ফোন করে তার স্ত্রী আত্মহত্যা করেছে বলে পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে সন্দেহ হওয়ায় আনিসকে আটক করে এবং স্ত্রীর মরদেহ থানায় নিয়ে আসে।

এদিকে, শনিবার দুপুরে সদর উপজেলার ভীমগঞ্জ এলাকার একটি ধান ক্ষেত থেকে উজ্জ্বল হোসেন (৪০) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা উজ্জ্বলকে হত্যা করে তার অটোরিকশা নিয়ে পালিয়েছে। নিহত উজ্জ্বল সদর উপজেলার খুনুয়া মধ্যপাড়ার হলু মিয়ার ছেলে। সে শুক্রবার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান জানান, আলাদা দুটি ঘটনায় পৃথক মামলার প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্ত্রী হত্যার ঘটনায় স্বামী আনিসুর রহমানকে আটক করা হয়েছে। অটোচালক হত্যার ঘটনায় খুনিদের আটকের চেষ্টা চলছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com