1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বান্দরবানে প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

বান্দরবান : বান্দরবানের পৌর এলাকায় রাজার পুকুর পাশ থেকে এক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে এগারোটায় বান্দরবান রাজার মাঠ সংলগ্ন পুকুর পাশে তার মরদেহটি দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ওই যুবকের নাম উচাইসিং মারমা (২৪)। সে থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের কালামং মারমা ছেলে।

স্থানীয় ও পুলিশ জানায়, সকালে পুকুরের পাশে ওই যুকককে লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গের পাঠানো হয়।

পুলিশের ধারণা, রাতে মদ্যপান অবস্থায় পুকুরে ডুবের ওই যুবকের মৃত্যু হয়েছে। পরে যে কেউ দেখে তাকে পুকুর থেকে তুলে রেখেছে।

বান্দরবান সদর থানায় এসআই আমিনুল ইসলাম বলেন, স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে সদর থানায় একটি অপমৃত্যু মামলার রুজু করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com