1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে অবৈধ ১৩টি চায়না দুয়ারি রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সেপ্টেম্বরে মিলতে পারে করোনাভাইরাসের ভ্যাকসিন

  • আপডেট টাইম :: শনিবার, ১১ এপ্রিল, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের সেপ্টেম্বর মাস নাগাদ করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়া যেতে পারে বলে জানিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সারাহ গিলবার্ড।

শনিবার (১১ এপ্রিল) যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য মিলেছে।

ব্রিটেনের ভ্যাকসিন বিষয়ে সবচেয়ে অগ্রসরমান গবেষণাগারে কর্মরত এ গবেষক জানান, তার গবেষকদল আগামী হেমন্তের মধ্যেই এ ভ্যাকসিনের প্রায় ৮০ শতাংশ কাজ এগিয়ে নিতে পারবেন বলে আত্মবিশ্বাসী।

মার্চ মাসে তিনি আশা প্রকাশ করেছিলেন- ভ্যাকসিন তৈরির কাজ ২০২০ সালের শেষদিকে সম্পন্ন করতে পারবেন। তবে এটা এখন নিশ্চিত যে, দুই সপ্তাহের মধ্যেই এ ভ‌্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু হতে যাচ্ছে।

কোভিড-১৯ এর ভ্যাকসিন তৈরি করতে ১৮ মাস সময় লাগতে পারে এমন পূর্ব ঘোষণা সত্ত্বেও তিনি বলেন, ‘সবকিছু যদি সঠিকভাবে কাজ করে, তবে সেপ্টেম্বরেই এর উৎপাদন শুরু করা যেতে পারে।’

এদিকে ভ্যাকসিন বিশেষজ্ঞরা বলছেন- আসলে কেউই নিশ্চয়তা দিয়ে বলতে পারে না যে, এটা সত্যি কাজ করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com