1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

৫ লাখ ছাড়ালো যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা

  • আপডেট টাইম :: শনিবার, ১১ এপ্রিল, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : অপ্রতিরোধ্য করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। প্রলংকারী এই ভাইরাসের কাছে গোটা বিশ্ব অসহায়। পৃথিবীর ২১০টি দেশ ও দুটি আন্তর্জাতিক অঞ্চলের প্রায় ১৭ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মারা গেছে ১ লাখ ২ হাজার ৫৯৪ জন।

আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে। ক্ষমতাধর দেশটির ৫০টি অঙ্গরাজ্য ও অধীনে থাকা বিভিন্ন অঞ্চলে ৫ লাখ ১ হাজার ২৭২ জন আক্রান্ত হয়েছে। মৃতবরণ করেছে ১৮ হাজার ৬৬৪ জন।

স্থানীয় সময় শুক্রবার বিকেল পর্যন্ত যুক্তরাষ্ট্রে একদিনে আক্রান্ত হয়েছে ৩২ হাজার ৭০৬ জন। প্রাণ হারিয়েছে ১৯৭৩ জন। যা বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যেই আক্রান্ত হয়েছে ১ লাখ ৭২ হাজার ৩৫৮ জন। মারা গেছে ৭ হাজার ৮৪৪ জন। নিউ জার্সিতে আক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ৫৮৮ জন। মিশিগানে ২২ হাজার ৭৯০ জন।

ম্যাসাচুসেটসে ২০ হাজার ৯৭৪ জন, ক্যালিফোর্নিয়ায় ২০ হাজার ৯১৭ জন ও পেনসালভানিয়ায় ২০ হাজার ৩৪০ জন।

অঙ্গরাজ্যআক্রান্তমৃত
নিউইয়র্ক১,৭২,৩৫৮৭,৮৫৪
নিউজার্সি৫৪,৫৮৮১৯৩২
মিশিগান২২,৭৮৩১২৮১
ম্যাসাচুসেটস২০,৯৭৪৫৯৯
ক্যালিফোর্নিয়া২০,৯১৭৫৭১
পেনসালভানিয়া২০,৩৪০৪৪৬
লুসিয়ানা১৯,২৫৩৭৫৫
ফ্লোরিডা১৭,৯৬৮৪১৯
ইলিনয়িস১৭,৮৮৭৫৯৬
টেক্সাস১২,১৮৬২৪৮

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com