1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ঝিনাইগাতীতে বিষপানে কৃষকের আত্মহত্যা

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

ঝিনাইগাতী(শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে আব্দুর রাজ্জাক (৭০) নামে এক কৃষক বিষপানে আত্মহত্যা করেছে।
রোববার (৩০ এপ্রিল) উপজেলার নলকুড়া ইউনিয়নের হলদী গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুর রাজ্জাক ওই গ্রামের মৃত বেচু শেখ এর ছেলে।

জানা গেছে, রোববার দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে বিষপান করে আব্দুর রাজ্জাক। টের পেয়ে পরিবারের লোকজন আব্দুর রাজ্জাককে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আব্দুর রাজ্জাক ১ ছেলে ও ৬ কন্যা সন্তানের জনক।

আব্দুর রাজ্জাককের কন্যা আবেদা বেগম জানান, তার পিতা দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com