1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ঝিনাইগাতীতে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে কালবৈশাখী ঝড়ে বনের গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত শনিবার বিকেল ৫টায় ঝিনাইগাতী উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের তান্ডবে বোরো ফসলের তেমন ক্ষয়ক্ষতি না হলেও গারো পাহাড়ের সামাজিক বনের গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। সামাজিক বনের শতশত গাছপালা উপড়ে পড়েছে।

সরেজমিনে অনুসন্ধ্যানর দেখা গেছে, ঝড়ে পড়া গাছগুলো যার যার ইচ্ছে মাফিক ভ্যানগাড়িতে করে নিয়ে যেতে দেখা গেছে। তাদের সাথে কথা বলে জানা গেছে, তারা সবাই অংশিদার তাদের বাগানের গাছ পড়ে গেছে, তাই তারা নিয়ে যাচ্ছেন।

রাংটিয়া ফরেস্ট রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দের কাছে এ বিষয়ে জানতে ফোন দেয়া হলে তিনি ফোন ধরেননি । পরে এ বিষয়ে ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াদুদের সাথে কথা হলে তিনি বলেন, কালবৈশাখী ঝড়ে বনের কিছু গাছপালার ক্ষতি হয়েছে। তা অফিসে সংরক্ষণের কথা। না করে থাকলে বিষয়টি তিনি দেখবেন বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com